বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

ভালো নেই | সুব্রত দেব নাথ

প্রিয়তমা,
একটা সময় ছিল
যখন তোমাকে আমি
উন্মাদের মত ভালবাসতাম।
কিন্তু ভালবাসা পাইনি,
শুধু পেয়েছি ভান


আমি যত্ন করে আমার
ভাঙ্গা হৃদয়টা তোমার
হাতে তুলে দেব
তুমি আবার কিছু মিথ্যা
অভিনয়ে টুকরো টুকরো করে দিও।

আমি এবারো চুপ করে
দেখে যাবো শুধু ।
কিছুই বলবো না
তুমি ভালো থেকো
আমি ভালো নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন